× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াত যেখানে থাকবে সেখানেই প্রতিহত করা হবে

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:৪১ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে শান্তি সমাবেশ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতারা। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে শান্তি সমাবেশ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতারা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল এবং সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। 

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। 

পরে সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শামসুর নাহার মিনা জামান, জামিলুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বক্তব্য রাখেন। 

বিএনপি-জামাতের নৈরাজ্য, হরতালের প্রতিবাদ জানিয়ে বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত অরাজগতা সৃষ্টি করছে। কর্তব্যরত পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের ওপর হামলা ও ভাঙচুর করছে। বিএনপি-জামায়াত যেখানে থাকবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। 

জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা