মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১২:৪৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১২:৪৮ পিএম
মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রবা ফটো
ঢাকা-আরিচা মহাসড়কে স্বপ্ন পরিবহন বাসের যাত্রী সেজে বাসে ওঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জের তরা নামক স্থানে এ ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, সকালে যাত্রী সেজে স্বপ্ন পরিবহনের ওই বাসে ওঠে দুর্বৃত্তরা। পরে বাসটি ব্রিজ পার হলে দূর্বৃত্তরা যাত্রীদেরকে নামিয়ে দেয়। এরপর যাত্রী নেমে গেলে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা-ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে যায়। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ এ ঘটনার তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।