× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৭:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের নাম- অপু মিয়া। তিনি উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে অপু মিয়া তার বাড়িতে চার্জে রাখা অটোরিকশার লাইন খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্বজনরা তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপু মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা