× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে নৌকা ডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৫৫ পিএম

নৌকা ডুবিতে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

নৌকা ডুবিতে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এর সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অংলে খুমী পাড়া এলাকার লংবে খুমী ও একই ইউনিয়নের চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমী।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার স্থানীয় নয়জন নৌকা নিয়ে রেমাক্রীতে বাজার করতে আসেন। বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ সাঙ্গু নদীর পানি আকস্মিকভাবে বাড়তে থাকে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিন চালিত নৌকাটি পানিতে ডুবে যায়। সাঁতার কেটে ছয়জন নদীর তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

ওসি আরও বলেন, ঘটনার পর বৃহস্পতিবার থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেন। আজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা