× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাভারে যুবলীগের লাঠি মিছিল

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ২৩:০৮ পিএম

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাভারে যুবলীগের লাঠি মিছিল

ঢাকা-আরিচা মহাসড়কে লাঠি মিছিল করেছে সাভার উপজেলা, আশুলিয়া থানা ও পৌর যুবলীগ। মিছিলে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশাপাশি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু হয়ে কয়েকশত মোটরসাইকেল নিয়ে একটি শোডাউনও দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পরে সাভারের আমিনবাজারের কাছে বলিয়াপুর এসে শোডাউন শেষ করে তারা। এ সময় অস্থায়ী মঞ্চে লাঠি নিয়ে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করেন। তারা হেমায়েতপুরে অস্বায়ী মঞ্চ তৈরি করে মহাসড়ক পাহাড়া দেওয়ার ঘোষণা দেয়।

সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমরা অঙ্গীকার করেছি সাভারে কোনো অরাজকতা করতে দেব না। সেই জন্য সাভার পাহাড়া দেওয়ার জন্য আমরা কৌশল হিসেবে দুটি টিম গঠন করেছি। একটি টিম সমাবেশে যাবে অন্যটি হেমায়েতপুরে অবস্থান করবে।

লাঠি নিয়ে মিছিল করার বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মুঠোফোনে ফোন করা হলেও তিাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা