× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মঞ্চে বসে দীর্ঘ আলাপ মেয়র আরিফ ও আনোয়ারুজ্জামানের

সিলেট অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ২১:১৯ পিএম

আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী এক মঞ্চে। প্রবা ফটো

আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী এক মঞ্চে। প্রবা ফটো

সিলেটে এক মঞ্চে পাশাপাশি বসে আলাপ করেছেন আলোচিত দুই জনপ্রতিনিধি আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। তারা দুজনই সিলেট সিটি করপোরেশনের (সিসিকের) নির্বাচিত মেয়র। আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষে দায়িত্ব নিতে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।    

আরিফুল হক হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ৮ নভেম্বর মেয়রের দায়িত্ব ছাড়বেন। ওই দিন নবনির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারজ্জামান চৌধুরী। দায়িত্বগ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়ার বিষয়টি সামনে রেখে নগরবাসীর চোখ এ দুই জনপ্রতিনিধির দিকে। 

এর আগেই শুক্রবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানে দুজনকে পাশাপাশি বসে দীর্ঘ আলাপ করতে দেখেছে নগরবাসী। এতে অনেকের মনে নানা কৌতূহল জেগেছে। 

সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। ওই অনুষ্ঠানে পাশাপাশি বসে দীর্ঘ সময় আলাপ করেন ওই দুই মেয়র। দুজনকেই হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। 

সিলেট জেলা বারের এপিপি মামুন রশিদ বলেন, তারা দুজন পাশাপাশি বসে কী আলাপ করেছেন, তা জানতে পারিনি। তবে এটা সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ইতিহাসের ধারাবাহিকতা বলা যেতে পারে। 

গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

এদিকে দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশ নেননি টানা দুবারের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা