× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১৭:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনকে সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) দরবার শরীফে দাফন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ ও পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার মাদারীপুরের ডাসার এলাকায় তৃতীয় জানাজার পর তার মরদেহ হেলিকপ্টারে করে সিরাজগঞ্জের এনায়েতপুরে আনা হয়।

সৈয়দ আবুল হোসেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দরবার শরীফের বর্তমান পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা।

খাদেম মাহফুজুর রহমান বাবলু বলেন, ‘দুপুর ১২টার দিকে মরদেহ হেলিকপ্টারে করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মাঠে আনা হয়। সেখান থেকে বর্ধমান হয়ে মরদেহ আনা হয় এনায়েতপুর দরবার শরীফ প্রাঙ্গণে। জুম্মা নামাজের পর দুইটার দিকে জানাজা শেষে তার পূর্ব ইচ্ছা ও পরিবারের সিন্ধান্ত অনুযায়ী তাকে এখানে দাফন করা হয়েছে।’

গত বুধবার ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল হোসেন ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর (বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা