× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাষ্ট্রপতি প্রার্থী’ সেই জগদীশ গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৪:০৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১৮:৪০ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার জগদীশ বড়ুয়া। ছবি : প্রবা

পুলিশের হাতে গ্রেপ্তার জগদীশ বড়ুয়া। ছবি : প্রবা

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পর ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেওয়া জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে শুক্রবার (২১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। 

জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার বাসিন্দা।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  একটি মারধরের মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিও বার্তা প্রচার করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্যদের গালিগালাজ, তারেক জিয়ার ভক্তসহ নানা কথা বলে আলোচনায় আসেন তিনি। নির্বাচনে মোট ৯টি ভোট পেয়ে পরাজিত হলেও পর দিন আরেক ভিডিও বার্তায় নিজেকে আগামীবারের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা দেন।

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা