× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আ.লীগের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত থাকবে’ : নিজাম হাজারী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২২:৪৫ পিএম

‘আ.লীগের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত থাকবে’ : নিজাম হাজারী

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘২৮ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশের মাধ্যমে দেশে কিছুই হবে না। তারা যদি কোনো বিশৃঙ্খলা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার রাজপথে প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের (বিএনপি) প্রতিহত করব।’

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের আধুনিকায়ন সম্মেলন কক্ষ উদ্বোধন ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নিজাম হাজারী বলেন, ‘জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ফেনীতে একটি টিম হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যার কারণে উন্নয়নের দিক থেকে সারা বাংলাদেশে এ জেলার অবস্থান তৃতীয় হয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহিদ উল্লাহ খোন্দকার, নারী ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস আর মাসুদ রানা, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী হাসান পারভেজ প্রমুখ।

জনপ্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য দেন ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান করিম উল্লাহ, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহাবুল হক লিটন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, কালিদহ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা