× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৩ এএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৫:৪৮ পিএম

উদ্ধার হওয়া দুই মাদ্রাসাছাত্রী। প্রবা ফটো

উদ্ধার হওয়া দুই মাদ্রাসাছাত্রী। প্রবা ফটো

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ২৪ দিন পর দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকার হাজারীবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন সিংগাইরের জয়মণ্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো জয়মণ্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা ও ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার হাজারীবাগ থেকে পরিবার ও পুলিশের সহযোগিতায় এদের উদ্ধার করা হয়েছে।

এর আগে ২৩ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশে ‘সিংগাইরে ২৩ দিনেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রীর’ শিরোনামে অনলাইনে সংবাদ প্রকাশ হয়।

এর আগে ১ অক্টোবর কাউকে কিছু না বলেই মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দুই ছাত্রী। তাদের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩ অক্টোবর সিঙ্গাইর থানায় দুটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল ইমরান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিংগাইর থানায় মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে ঢাকার হাজারীবাগ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তারা কেন মাদ্রাসা থেকে চলে গিয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সিংগাইর থানা পুলিশ ও সংবাদকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী জিন্না ও নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা