× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত হাশেমকে ছাড়তে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ২২:১৪ পিএম

অপহৃত হাশেমকে ছাড়তে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার যুবক আবুল হাশেমের (২২) পরিবার থেকে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আবুল হাশেম উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার (খামারপাড়া) আবদুর রহিমের ছেলে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে তার বাড়ির নম্বরে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। দাবি করা টাকা না পেলে ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াস।

গত রবিবার রাতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার (খামারপাড়া) পাহাড়ের পাদদেশের বসতঘর থেকে বাইরে বের হয়ে অপহরণের শিকার হন আবুল হাশেম।

আবুল হাশেমের বাবা আবদুর রহিম বলেন, ‘রবিবার রাতে আমার ছেলেকে মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের মূখে জিম্মি করে ধরে নিয়ে গেছে। এখন ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। ছেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পেরেছি। বলেছে, দুই লাখ টাকা দিলে তারা আমাকে ছেড়ে দেবে। টাকার জন্য আমাকে মারধর করা হচ্ছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর সৈয়দ বলেন, রবিবার রাতে এক যুবককে অপহরণ করা হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে শুনেছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

আবুল হাশেম ছাড়াও ২০২২ সালের অক্টোবর থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণের ঘটনা ঘটেছে ১৩০টি। অপহৃতদের মধ্যে ৬৮ জন স্থানীয় এবং ৬১ জন রোহিঙ্গা। তার মধ্যে ২৯ জনের মুক্তিপণের টাকা পরিশোধের কোনো তথ্য পাওয়া না গেলেও অপর ১০১ জনের সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার দাবি করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা