× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৭:৫৩ পিএম

 মুহাম্মদ সাদেক কুরাইশী। সংগৃহীত ছবি

মুহাম্মদ সাদেক কুরাইশী। সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী আর নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় মেয়ের বাসায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাক আলম টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ সাদেক কুরাইশীর বয়স হয়েছিল ৬৩ বছর। 

১৯৬০ সালের ৩১ আগস্ট ঠাকুরগাঁও পৌরসভার ইসলাম নগর খানকা শরীফে মুহাম্মদ সাদেক কুরাইশী জন্মগ্রহণ করেন। ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়া অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা, সমাবেশ মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামেও লিপ্ত ছিলেন। সেই সময়ে অধ্যক্ষ আব্দুর রশিদকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় আন্দোলনে আরও কার্যকরী হন মুহাম্মদ সাদেক কুরাইশী। তার আন্দোলনের পর পুনরায় চাকরিতে যোগদান করতে সক্ষম হন অধ্যক্ষ আব্দুর রশিদ। 

তিনি ১৯৮২ থেকে ৮৩ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৮৪-৮৬ সাল পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি ছিলেন। এরপর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। ১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন। ১৯৯৪ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। ২০০১ সালে কোন্দলে জড়িয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। তখন কেন্দ্র থেকে কমিটি ভেঙ্গে দেওয়া হয়। সাদেক কুরাইশী জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে কোন্দল দূর করে দলকে সুসংগঠিত করেন।

২০০৫ সালের দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাদেক কুরাইশী। ২০১১ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের দায়িত্বে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেন সাদেক কুরাইশীকে। ২০১৫ সালে আওয়ামী লীগের সম্মেলনে ভোটের মাধ্যমে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা