× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে দুই দিন ধরে খুচরা মাছ বিক্রয় বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১৮:২১ পিএম

ঘোড়াঘাট-পলাশবাড়ি সড়কের পাশে আজাদ মোড়ের মাছ বাজার। প্রবা ফটো

ঘোড়াঘাট-পলাশবাড়ি সড়কের পাশে আজাদ মোড়ের মাছ বাজার। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে মাছ আড়ৎগুলোতে অনিয়ম ও খুচরা ব্যবসায়ীদের খারাপ ব্যবহার করার প্রতিবাদে দুদিন ধরে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ীরা। বাজারে মাছ না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটি বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা এমন সময়ে মাছ বাজার বন্ধ। মাছ ক্রেতাদের সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঘোড়াঘাট-পলাশবাড়ি সড়কের পাশে আজাদ মোড়ের মাছ বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। 

মাছ কিনতে আসা হৃদয় আহম্মেদ বলেন, ‘সকালে মাছ কিনতে এসে দেখি মাছ বাজার বন্ধ। আমরা এতো বেশি মাছ কিনি না যে আড়ৎ থেকে কিনব। বাজারে সব কিছুইর দাম বৃদ্ধি পাচ্ছে এই সময় খুচরা মাছ বাজার বন্ধ থাকলে আমরা কিভাবে মাছ কিনব।’ 

পৌর শহরের মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, দাঁড়িতে হাত রেখে মাছ বিক্রি করা যাবে না, দাঁড়ি ছেড়ে মাছ বিক্রি করতে হবে। ছুট মাছ ডাকের পূর্বে তুলে নিতে হবে, ডাক ছাড়ার পরে তোলা যাবে না। আড়ৎ কর্মচারীরা কোনো মাছ ডাকতে পারবে না বা আড়ৎ এ ছুট মাছের বাজার লাগানো যাবে না। তোলা মাছ ডাক দিয়ে বিক্রি করতে হবে। কোনো মাছ ব্যবসায়ীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এবং যে আড়ৎদার খারাপ আচরণ করবে বা অনিয়ম করবে তাকে বিচারের আওতায় আনতে হবে।

আড়ৎদারদের বিভিন্ন অনিয়ম তুলে ধরে মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির দপ্তর সম্পাদক শাকিল মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত দুদিন থেকে খুচরা মাছ বিক্রি বন্ধ আছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এবং এ বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত মাছ বিক্রি বন্ধ থাকবে।’

 মাছ বাজারের আড়ৎদার সাব্বির হোসেন বলেন, ‘তাদের অভিযোগের সত্যতা রয়েছে। কিছু কিছু আড়ৎ এ এমন অনিয়ম হয় তবে সব আড়ৎ এই রকম অনিয়মের সঙ্গে যুক্ত নয়। ক্ষুদ্র মাছ ব্যবসায়ী সমিতি ও মৎস্য আড়ৎ কমিটির সঙ্গে বসে বিষয়গুলো সমাধান করে নেওয়া উচিৎ।’

ঘোড়াঘাট আজাদ মোড় বাজারের ইজারাদার আমিরুল ইসলাম বলেন, ‘আমাকে এই বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে দুই পক্ষকে ডেকে নিয়ে সমাধানের চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা