× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎপাদনে এলো রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৪:৩৫ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১৪:৪৫ পিএম

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু। প্রবা ফটো

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু। প্রবা ফটো

বাগেরহাটের রামপালে অবস্থিত তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করল। দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রে এ উৎপাদন শুরু হয়।

প্রকল্প বাস্তবায়নকারী  বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল)উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রে পরিক্ষামূলক উৎপাদন শুরু হয়। শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

এর আগে  ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন যায়। এরপরে কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা