× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে ২১টি নৌকাসহ ৪৯ জেলে আটক

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১২:০৫ পিএম

চাঁদপুরে ৪৯ জেলেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। প্রবা ফটো

চাঁদপুরে ৪৯ জেলেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। প্রবা ফটো

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ২১ টি নৌকাসহ ৪৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গত ২৪ ঘণ্টায় ৭০ কিলোমিটার নৌ-সীমানায় নৌ পুলিশের পাঁচটি থানা ও ফাঁড়ি আলাদাভাবে অভিযান পরিচালনা করে। 

নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৮২০ মিটার জাল উদ্ধার, ৩৮২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে পৃথক চারটি মোবাইল কোর্টে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুর সদর মডেল থানায় পৃথক ৫টি মামলা করা হয়েছে।

এদিকে গতকাল সোমবার সকালে মেঘনা নদীর লক্ষীরচর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ১৫ পুলিশ আহত হয়। ওইদিন বিকালে যৌথ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা