× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেকোন মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ২২:৫৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ২৩:১৯ পিএম

 মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রবা ফটো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ক্ষমতাসীন দল ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যেকোন মূল্যে আমরা দেশে এই ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে লালন করব ও বজায় রাখব। অশুভ শক্তি অসুরকে আমরা নির্মূল করব।

সোমবার (২৩ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

কৃষিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই। যারা সাম্প্রদায়িকতা, মৌলবাদে বিশ্বাস করে, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমরা ঘৃণা করি। সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তারা সমাজের শত্রু, মানুষের শত্রু। তাদেরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। 

সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, এবারের সার্বজনীন দুর্গাপূজায় আমাদের প্রত্যয় হোক, আমরা সব সম্প্রদায়ের মানুষ মিলে সম্প্রীতির সমাজ গড়ে তুলব। সব সম্প্রদায়কে নিয়ে উন্নত জাতি হিসেবে গড়ে উঠব। সন্ত্রাস-জঙ্গিবাদ-মৌলবাদ মুক্ত হবে বাংলাদেশ। 

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা