× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসে, ততবারই এদেশে পূজামণ্ডপ বেড়েছে : নজিবুল বশর মাইজভাণ্ডারী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ২২:০২ পিএম

আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসে, ততবারই এদেশে পূজামণ্ডপ বেড়েছে : নজিবুল বশর মাইজভাণ্ডারী

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় আসে, ততবারই এদেশে পূজামণ্ডপ বেড়েছে। এবারও ফটিকছড়িতে ১২৬টি পূজামণ্ডপ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি। 

রবিবার (২২ অক্টোবর) রাতে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকার বিজয় ছাড়া আগামী দিন এ দেশ বাঁচবে না, এ দেশ হায়েনার দেশে পরিণত হবে। এ দেশ পাকিস্তানের দোসরদের হাতে চলে যাবে। এ দেশকে বাঁচাতে যদি হয় শেখ হাসিনার বিকল্প নেই।

নৌকার জন্য ভোট চেয়ে ১৪ দলীয় জোটের এই নেতা বলেন, কারও চেহারা দেখে নয়, নৌকা নিয়ে যারা আসবে শুধু নৌকা প্রতীকে ভোট দেন। বিএনপি ও তার দোসররা ভালো করে জানে, শেখ হাসিনা যদি থাকে দেশ এগিয়ে যাবে। তাদের (বিএনপি-জামায়াত) উদ্দেশ্য শুধু শেখ হাসিনা হটাও।

এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, ইউএনও সাব্বির রাহমান সানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, ফটিকছড়ি ও ভুজপুর থানার ওসিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা