× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কুচক্রী মহল ঘাপটি মেরে বসে আছে : ডিবিপ্রধান

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৮:২২ পিএম

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কুচক্রী মহল ঘাপটি মেরে বসে আছে : ডিবিপ্রধান

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কুচক্রী মহল ঘাপটি মেরে বসে আছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন-অর-রশিদ। তিনি বলেন, ’পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না। পুলিশ তার নিজস্ব আইনের গতিতে চলে।’ 

রবিবার (২২ অক্টোবর) রাতে মানিকগঞ্জ কালীবাড়ী পূজামণ্ডপে আমন্ত্রিত অতিথি হয়ে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হারুন-অর-রশিদ বলেন, ’সমাবেশের নামে যারা দেশে বিশৃঙ্খলা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ পুলিশের কাছে উন্নত প্রযুক্তি আছে। এ কারণে পুলিশ জানে কারা ঘাপটি মেরে বসে থেকে দেশের ক্ষতি করতে পারে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। এজন্য পুলিশ আগে থেকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেউ যদি ভিন্নপথে অন্য কিছু করার চেষ্টা করে, তাহলে তা করতে দেওয়া হবে না।‘

পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ সরকারসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা