× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ী আলম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৮:৫১ পিএম

সিঙ্গাইরে ব্যবসায়ী আলম হোসেন হত্যা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি। প্রবা ফটো

সিঙ্গাইরে ব্যবসায়ী আলম হোসেন হত্যা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে ব্যবসায়ী আলম হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরেক আসামিকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন।

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেনমানিকগঞ্জের সিঙ্গাইরের জ্যাইল্যা গ্রামের শাহীনুর রহমান, একই উপজেলার দাসেরহাটি এলাকার লিটন, একই গ্রামের রিপন এবং দক্ষিণ চারিগ্রাম এলাকার উজ্জ্বল। দুই বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেনশহীদুল ইসলাম।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ’আসামি শাহীনুর ও লিটন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রিপন ও উজ্জ্বল দীর্ঘদিন পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন। একই মামলার আসামি শহীদুল ইসলামকেও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।’

তিনি আরও বলেন, ’২০০৬ সালের ৩১ আগস্ট পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান। বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে মামলার তিনজন আসামির উপস্থিতিতে আজকে এই রায় দেন। দুজন পলাতক রয়েছে।’

এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২ অক্টোবর রাত ১০টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় উপজেলার দাসেরহাটি এলাকায় খুন হন আলম হোসেন। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার পরদিন ভোরে ব্রিজের পাশে আলমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেন সিঙ্গাইর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান দেওয়ান মাজহারুল হক।

এরপর আসামি শহীদুল ইসলামের কাছ থেকে আলমের মোটরসাইকেল উদ্ধার করে সিঙ্গাইর থানা-পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হন বাকি আসামিরা। আলমের মোটরসাইকেল চুরির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ড বলে আদালতে জবানবন্দি দেন আসামিরা।

আলম হোসেন চারিগ্রাম বাজারের টেইলার্স ব্যবসায়ী ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা