× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাইরে ২৩ দিনেও সন্ধান মেলেনি ২ মাদ্রাসাছাত্রীর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৭:৪৫ পিএম

সিঙ্গাইরের জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসা। প্রবা ফটো

সিঙ্গাইরের জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসা। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রীর। তারা দুজন সিঙ্গাইরের জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী। পুলিশের ভাষ্য, তাদের সন্ধানে জোর চেষ্টা চলছে।

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো উপজেলার জয়মন্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা এবং ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।

সুহানার মা লিপি আক্তার বলেন, ’১ অক্টোবর আমার মেয়ে নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছি। ২৩ দিন হয়ে গেল আজ পর্যন্ত আমার মেয়েটাকে খুঁজে পেলাম না।’

তাসলিমার  মা বলেন, ’মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা আছে। আমার মেয়ে হারানোর পেছনে তাদের হাত রয়েছে। আমার মেয়েটা হারিয়েছি এত দিন হয়ে গেল, তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।‘ 

এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুর বলেন, ’কোনো একটা অভিযোগের কারণে তাদের শাসন করা হয়েছিল। নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি।’

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ’মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তাদের উদ্ধারের সব চেষ্টা অব্যাহত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা