× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা বাংলাদেশকে আমেরিকা-ইউরোপে রূপান্তর করতে চান : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৭:১২ পিএম

শেখ হাসিনা বাংলাদেশকে আমেরিকা-ইউরোপে রূপান্তর করতে চান : মির্জা আজম

শেখ হাসিনা বাংলাদেশকে আমেরিকা-ইউরোপে রূপান্তর করতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।

তিনি বলেন, ’বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।’ এজন্য আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বালিজুড়ী এস এম ফাজিল মাদ্রাসা মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

মির্জা আজম বলেন, ’জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বন্দি ১১ হাজার যুদ্ধাপরাধীকে এক কলমের খোঁচায় মুক্ত করে দিয়েছিলেন। জামায়াতের আমির গোলাম আযম ১৯৭১ সালে যে রাজাকার-আল বদর বাহিনী গড়েছিল, সে ছিল পাকিস্তানের নাগরিক। তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় এবং বহুদলীয় গণতন্ত্রের নামে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয় জিয়াউর রহমান।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সঞ্চালনা করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কাদের কিবরিয়া। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলত জামান দুলাল, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা