× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে আরও ২৫৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৫:০৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২২ ১৫:৫৫ পিএম

নরসিংদীতে আরও ২৫৬ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ছবি: প্রবা

নরসিংদীতে আরও ২৫৬ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ছবি: প্রবা

মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীতে ভূমিহীন ও গৃহহীন আরও ২৫৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর জেলা প্রসাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান রায়পুরা উপজেলা অডিটরিয়ামের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব ঘরের দলিল হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম, রায়পুরা উপজেলা চেয়ারমান আব্দুস সাদেক, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শামসুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বিতরনের ৩য় পর্যায়ে সারাদেশে ২৬,২২৯ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা