× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমামকে পানিতে চুবাতে চাওয়া সেই ইউএনওকে রাঙামাটিতে বদলি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১২:১১ পিএম

ফোরকান এলাহি। প্রবা ফটো

ফোরকান এলাহি। প্রবা ফটো

কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনও ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।  

এতে উল্লেখ করা হয়,  লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

গত ১৩ অক্টোবর শুক্রবার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার খুতবা শেষ হওয়ার পর ইমামের পেছনে শার্ট-প্যান্ট পরে বসে ছিলেন লালমাই উপজেলার ইউএনও। পরিচয় না জানায় ইকামত দেওয়ার পূর্বে ইউএনওকে সরে যেতে বলেন ইমাম-মুয়াজ্জিন। তাতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে তাকে পানিতে চুবানোর কথা বলেন। এরপর ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ। এ ঘটনার দুদিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ইমাম ও মুয়াজ্জিন চাকরিতে বহাল থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা