মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৮:০২ পিএম
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান, সহকারী কমিশনার রওশন কবির, সহকারী কমিশনার এস এম মেহেদি হাসান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইসার আহমেদ কাইয়ুম।
সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার আজিজা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক শফিক কবির, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক ফারুকুজ্জামান, মহিলাবিষয়ক সম্পাদক রুবি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক সাদীসহ জেলা বিআরটিএ শাখার কর্মকর্তারা।
এর আগে নিসচার কিশোরগঞ্জ জেলা শাখা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। তারা শহরের বিভিন্ন স্থানে পথচারী, যাত্রী-চালক ও সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।