× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৫

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৫:০১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র এবং এসব তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উখিয়া লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

গ্রেফতাররা হলেন- মো. আবদুল্লাহ (৩৭), আবুল খায়ের (১৮), মো. ইসমাইল (৪৫), মো. ত্বালহা (৬০) ও মো. হারুন (৩৬)।

৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা রোহিঙ্গাদের ঘরে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিলেন। এ ধরনের ভুয়া জাল সনদ ও আইডি তৈরির তথ্য পেয়ে অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে চারটি ল্যাপটপ, আটটি স্মার্টফোন, চারটি পেনড্রাইভ, দুটি স্ক্যানার-প্রিন্টার ও চেকবইসহ বিপুল পরিমাণ ভুয়া এনআইডি, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা