× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে ভাষাসৈনিক মিয়া আব্দুল মতিন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২০:২২ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ২০:৩৬ পিএম

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন

মিয়া আব্দুল মতিনের বড় ছেলে আব্দুল বাতেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 

তার বয়স হয়ে‌ছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও ৫ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

মিয়া আব্দুল মতিনের বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী টনকী গ্রামে

তিনি আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অবস্থায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আটজনের মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি আখাউড়া উপজেলার মোগড়া বাজার ও গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে তাদের এই আন্দোলনটি গণবিক্ষোভে রূপ নেয়

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে নেতৃত্ব দেওয়ার এ খবর পৌঁছে যায় তৎকালীন মুসলিম লীগ সরকারের কাছে। ওই অপরাধে ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুই মাস কারাবরণ শেষে তিনি জেল থেকে ছাড়া পান। 

১৯৫৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষাসৈনিক মিয়া মতিনসহ আরও কয়েকজনকে সাহসিকতার জন্য তাদের উপহার দেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা