× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরিচা ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পাথরবোঝাই ট্রাক নদীতে

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৯:৫৭ পিএম

পাথরবোঝাই ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। প্রবা ফটো

পাথরবোঝাই ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। প্রবা ফটো

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। শনিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা দিকে আরিচার ৩ নম্বর ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে নদীতে পড়ে ট্রাকটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকটি কাজিরহাট ঘাট থেকে শাহ আলী নামের ফেরিতে ওঠে। ফেরিটি আরিচা ৩ নম্বর ফেরি ঘাটে নোঙর করে পন্টুন দিয়ে নামছিল। এ সময় ট্রাকটি ঘাটের ঢালে উঠতে ব্যর্থ হয়ে পেছন দিকে ফিরে আসে। পরে কাত হয়ে পন্টুনের পাশে নদীতে পড়ে যায়। ট্রাকে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে

আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ট্রাকটি আনলোড হওয়ার আগে আরও কয়েকটি যানবাহন আনলোড হয়েছে। ট্রাকটি ফেরি থেকে নামার সময় নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পাথর আনলোড করে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা