× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের উৎপাদনে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৬:০৬ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৯:০০ পিএম

নরসিংদী ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত

নরসিংদী ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) রাতে এটি পুরোদমে উৎপাদন শুরু করে। এর আগে বুধবার সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৫টায় চালু করা হয়। 

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুদিনের মাথায় বেয়ারিং ভেঙে আবারও বন্ধ হয়ে যায়। এরপর নয় দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে। 

১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে দিনে ১৩১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।


প্রবা/রাই/টিকে/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা