× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শিবালয়ের ১৩ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৫:৪৩ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৩ জেলের জেল-জরিমানা। প্রবা ফটো

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৩ জেলের জেল-জরিমানা। প্রবা ফটো

মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনা নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে পৃথক অভিযানে ১৩ জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অক্টোবর) সকালে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার পদ্মা-যমুনায় ইলিশ শিকার বন্ধে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট চারটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ১১৬ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৯ জেলেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অপর আরেকটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও জাহিদুর রহমান চার জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। 

জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলিশ মাছ এতিমাখানা ও দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়। জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও  ইউএনও জাহিদুর রহমান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা