× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিনের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৩:০৭ পিএম

বায়ান্নর ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়া

বায়ান্নর ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়া

বায়ান্নর ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়া মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিয়া আবদুল মতিনের বড় ছেলে আবদুল বাতেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত‌্যুকালে আবদুল মতিনের বয়স হয়ে‌ছিল ৯৩ বছর। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন।

মিয়া আবদুল মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী টনকী গ্রামে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আটজনের মিছিলে নেতৃত্ব দেন মিয়া আবদুল মতিন। তখন আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিনি। পরে তাদের এ আন্দোলনটি গণবিক্ষোভে রূপ নেয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে নেতৃত্ব দেওয়ার এ খবর পৌঁছে যায় তৎকালীন মুসলিম লীগ সরকারের কাছে। মাত্র দুই দিন পরই ২৩ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুই মাস কারাভোগ শেষে ছাড়া পান।

১৯৫৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষাসৈনিক মিয়া মতিনসহ আরও কয়েকজনকে ঢাকায় ডেকে পাঠান এবং সাহসিকতার জন্য তাদের উপহার দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা