× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১১:২৪ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ১২ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ১২ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ১২ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ অক্টোবর) সকালে হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুব রশীদ বলেন, শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে জেলেদের ইলিশ ধরা অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।

তিনি আরও বলেন, জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। দুটি নৌকা জব্দ ও কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা