× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘের পিঠে থেকেই আবারও নৌকা মার্কাকে বিজয়ী করব : রংধনু গ্রুপের চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ২১:০৪ পিএম

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে বাঘের মতো সাহস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। বাঘের পিঠে থেকেই নৌকা মার্কাকে আবারও বিজয়ী করে আমরা দেশ চালাব। আর ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ রফিকুল ইসলাম বলেন, নৌকাকে বিজয়ী করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রচারণায় নেমে পড়ব। তিনি আমাদের যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে যে নির্দেশনা দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকব। বিএনপি না শুধু, বাংলাদেশে যদি আরও কোনো দল থাকে সবাই মিলে আসুক; আমরা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত আছি। এটা ভয়ের কোনো কারণ না। আমরা এখন বাঘের পিঠে চড়েছি, নামার সুযোগ নাই। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সারা দেশে যান, রাস্তাঘাটের উন্নয়ন দেখবেন। মানুষের অভাব অনটন যতই থাকুক এখন আর কেউ না খেয়ে থাকে না। যখন পাঁচ টাকা কেজি দামের চাল ছিল, তখন মানুষ না খেয়ে থেকেছে। কিন্তু এখন ৭০ টাকা কেজি চালের দাম হলেও কেউ না খেয়ে থাকে না। খাবারের অভাব নাই। এখন কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে বলে চাল তেমন বিক্রি হয় না। কারণ সরকার অনেক বেশি অসহায় গরীব মানুষকে অনুদান দিচ্ছে, যার ফলে এই অবস্থা। রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, এই সরকার মানুষের কল্যাণে যা করেছে ভবিষ্যতে তার চেয়েও বেশি করবে ইনশাআল্লাহ। এর জন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার।

তিনি বলেন, আজ থেকে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আমরা উনাদের উৎসবে যাব এবং এখান থেকে সরকারের প্রচারণা চালাব। এখন থেকে নির্বাচনে নৌকার প্রচারণায় মাঠে থাকব এবং নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরব। আমরা আবারও সরকার ও মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাআল্লাহ।

শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, আওয়ামী লীগ নেতা হাজী সফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, যুবলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা