খুলনা সংবাদদাতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৪:৩৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৫:১৭ পিএম
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ছবি : প্রবা
খুলনায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিককে হত্যার দায়ে ভাড়াটিয়াকে মুত্যুদণ্ড দিয়েছে আদালত। তাছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে একই আদালত।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জসিম মিয়া পেশায় রিকশাচালক ছিলেন। তিনি খুলনা শহরের হাজী ইসমাঈল লিংক রোডের ইসলাম কমিশনার মোড়ে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
জসিম পলাতক রয়েছেন।
আদালতের পিপি সাব্বির আহমেদ মামলার নথির বরাতে জানান, জাহাঙ্গীরের এক প্রতিবেশীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠলে সালিশ বৈঠক হয়। এতে জসিমকে সন্দেহ করা হয়। জসিমকে বাসা ছেড়ে দিতে বলেন বাড়ির মালিক জাহাঙ্গীর। এর জেরে ২০১৫ সালের ১৯ মে জাহাঙ্গীর হোসেনকে ছুরি মেরে হত্যা করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরের বড় ভাই বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দয়ের করেন। একই বছরের ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানার এসআই জিএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।