× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৮:০৯ পিএম

রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থী নিহত। প্রবা ফটো

রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থী নিহত। প্রবা ফটো

নারাণগঞ্জের রূপগঞ্জে রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে চাপায় আলিফ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ নীলফামারি জেলা ডোমার উপজেলার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে ও বরপা এলাকার ভাড়াটিয়া। আলিফ বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আক্তার উজজামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরপা বাগান বাড়ি এলাকার সড়ক নির্মাণের কাজ চলছিল। আজ সকালে বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পাশে সড়কটি তৈরীতে রোলার ব্যবহার করে রাস্তা সমানের কাজ চলছিল। এসময় স্কুলের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। রাস্তা সমান করার সময় রোলারটি দেয়ালে ধাক্কা দিলে স্কুলের দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নিচে পড়ে আলিফ গুরুতর আহন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোরশেদ আলম বলেন, নির্মাণাধীন সড়কটি এলজিইডির ফারদিন এন্ট্রারপ্রাইজ নামের একটি কনস্ট্রাকশনকে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা