× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৪:১১ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৬:২৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহে পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুন্ডু হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। ৭ বছর পলাতক থাকার পর বুধবার (১৯ অক্টোবর) রাতে তাকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২ জুন ভোরে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্বজিৎ কুন্ডু। তিনি নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় এলাকার বাসিন্দা ছিলেন।

তার মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ছিনতাইকারীদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

আদালত মো. সুমন ওরফে পেট কাটা সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা সুমনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪। এরই ধারাবাহিকতায় বুধবার টঙ্গীবাড়ী থানা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

ময়মনসিংহের র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় জানান, যাজ্জীবন সাজা পাওয়া আসামি সুমনকে আদালতে তোলার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তাস্তর করা হয়েছে।

প্রবা/জিজি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা