× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ সাত দিন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ০৯:২০ এএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৬:৪১ পিএম

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ সাত দিন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের মাধ্যমে কোনো ধরনের পণ্য আনা-নেওয়া হবে না। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তাই আজ বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথারীতি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ওসি আশরাফুল আলম জানান, দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা