× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে খুলল সেই এক্স-রে কক্ষের তালা

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ২৩:০০ পিএম

বুধবার তালা খোলার পর পরীক্ষামূলক এক্স-রে করছেন বদলি হওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবাল মোর্শেদ। প্রবা ফটো

বুধবার তালা খোলার পর পরীক্ষামূলক এক্স-রে করছেন বদলি হওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবাল মোর্শেদ। প্রবা ফটো

প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এক্স-রে কক্ষের তালা। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে টেকনোলজিস্ট আল্লামা ইকবাল মোর্শেদ যশোর থেকে এসে তালা খুলে দেন। এবং এতদিন বন্ধ রাখার অভিযোগে টেকনোলজিস্ট ইকবাল মোর্শেদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এ বিষয়ে গত ১৮ অক্টোবর (বুধবার) দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এতদিন বন্ধ রাখার কারণ হিসেবে তৎক্ষণাৎ বদলি হওয়া (স্ট্যান্ড রিলিজ) টেকনোলজিস্ট ইকবাল মোর্শেদ বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। অন্যটিতেও কিছুটা ত্রুটি দেখা দেয়। মেশিন দুটি মেরামতের জন্য নিমিউ’র ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়ে যায়। যে কারণে আসা হয়নি। 

শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘দুপুরে এক্স-রে কক্ষের তালা খোলা হয়েছে। একটি মেশিনের ত্রুটি আছে। কিন্তু অন্যটি ভালো। খোলার পর সেটিতে তাৎক্ষণিক পরীক্ষামূলক এক্স-রে করে রেজাল্ট ভালো এসেছে। এখন থেকে একটিতে এক্স-রে করা যাবে। অন্যটি মেরামতের জন্য শুক্রবার (২০ অক্টোবর) ইঞ্জিনিয়ার আসার কথা বলেছেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা