× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিসি ব্যাংক

সাবেক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২১:৫২ পিএম

সাবেক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আলী ইমামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। একই আদেশে আলী ইমামের এনসিসি ব্যাংকের শেয়ার ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিক্রি জারির পরও খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তিন বিবাদীর বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আলী ইমামের এনসিসি ব্যাংকের সব শেয়ার ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।’

গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- মেসার্স আলী এন্টারপ্রাইজের পরিচালক আলী ইমাম, তার বাবা মোহাম্মদ আলী ও মা জেবুন্নেসা আক্তার। 

অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স আলী এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১২ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া তিন আসামিসহ ৫ জনের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা করে এনসিসি ব্যাংক। মামলায় বিবাদীদের ১৪১ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ডিক্রি জারি করেন আদালত। এরপরও ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা