× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২১:১৪ পিএম

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা। প্রবা ফটো

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমানের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি  উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দুপুর ১২টায় উপজেলা পরিষদের শহীদ শামসুজ্জোহা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেক, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান।

বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করতে একটি প্রচারণামূলক দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা