× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের

রংপুর অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ২২:২৭ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রংপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৫ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলার দেউতি এলাকার নুর হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান, খলিলুর রহমান ও নূর মোহাম্মদ সম্পর্কে তিন ভাই। এর মধ্যে লুৎফর রহমান ও নুর মোহাম্মদ মারা গেছেন। লুৎফর রহমানের ছেলে নুর হোসেন ও খলিলুরের ছেলে আবু কালাম। 

উপজেলার দেউতি এলাকায় রাস্তার পাশের ৩০ শতক জমি নিয়ে আবু তাহেরের শ্বশুর লুৎফর রহমানের ছেলে নুর হোসেনের সঙ্গে আবু কালামের বিরোধ চলে আসছিল। গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। সেই সমঝোতা উপেক্ষা করে রবিবার মধ্যরাতে নুর হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় নুর হোসেনের ভগ্নিপতি আবু তাহের দরজা খুলে ঘর থেকে বের হলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আবু তাহেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আবু তাহেরের শ্যালক নূর হোসেন বলেন, ‘ভগ্নিপতি তাহের দাওয়াত খেতে এসেছিলেন আমাদের বাড়িতে। হঠাৎ রাত আড়াইটার দিকে আমাদের বাড়িঘর ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এ সময় আমার ছেলে ও ভগ্নিপতি বের হলে তাদের ওপর হামলা চালায় তারা।’

নিহতের ছেলে রাসেল মিয়া বলেন, ‘উনি তো কারও সঙ্গে মারামারি করেননি, ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা