× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজুকে নিয়ে স্বপ্ন দেখছে কুলাউড়াবাসী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২০:৪৭ পিএম

মোহাম্মদ আবু জাফর রাজু। প্রবা ফটো

মোহাম্মদ আবু জাফর রাজু। প্রবা ফটো

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে কর্মরত মোহাম্মদ আবু জাফর রাজুকে এমপি হিসেবে দেখতে চায় মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) জনগণ। রাজুর বাবা সাবেক এমপি আব্দুল জব্বার কৃষক লীগের সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

রাজু কুলাউড়া উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। তিনি গত তিন-চার বছরে উপজেলা প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এ ছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে। এসব উন্নয়নের ফলে এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন

বিগত চার বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার-২ সংসদীয় এলাকায় কুলাউড়াবাসীর জন্য নিম্নের উপহারগুলো দিয়েছেন। এসব উন্নয়নের পেছনে মূল ভূমিকা পালন করেছেন মোহাম্মদ আবু জাফর রাজু। মন্ত্রণালয় ও বিভাগ অনুযায়ী কাজের বিবরণ তুলে ধরা হলো।

সেতু বিভাগ থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ফানাই নদীর পর ব্রিজ নির্মাণাধীন। সড়ক পরিবহন ও হাসড়ক বিভাগ থেকে কুলাউড়া শহরকে যানজটমুক্ত করার জন্য ৪১ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীতকরণের জন্য প্রকল্প গ্রহণ।

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা থেকে ১৭টি কাঁচা রাস্তা পাকাকরণ ও ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে দুটি ব্রিজ নির্মাণ। ৮৫ লাখ টাকা ব্যয়ে মিঠুপুর ও আবুতালিপুর গ্রামের সংযোগ স্থলে গোপালীছড়ার পর সেতু নির্মাণ লাখ টাকা ব্যয়ে তিলাশীজুড়া হিঙ্গাজিয়া হাওরমুখী রাস্তায় থামেশ্বর নদীর পর সেতু নির্মাণ।

স্থানীয় সরকার বিভাগ থেকে তিনি ২০২২-২৩ অর্থবছরে ১৯৩টি, ২০২১-২২ অর্থবছরে ৫৭টি, ২০২০-২১ অর্থবছরে ২৭টি রাস্তার অনুমোদন করেছেন, যার কাজ চলমান রয়েছে। নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রকল্পে ২৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে উপজেলায় ১ হাজার ৩৪টি গভীর নলকূপ এবং কমিউনিটি নলকূপ স্থাপন বাস্তবায়ানাধীন রয়েছে। কুলাউড়া উপজেলায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত, সড়কবাতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪ কোটি টাকার বরাদ্দ প্রদানের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। ৫৫ কোটি টাকা ব্যয়ে ৭৩ দশমিক ৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ। ৭০টি মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ২ কোটি ১০ লাখ টাকা প্রদান প্রায় ১০০টি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন রাজু

স্বাস্থ্যসেবা বিভাগ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ তলা ভাবন নির্মাণের প্রস্তাব ও ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব ও কাজ প্রক্রিয়াধীন এবং ৩৩টি কমিউনিটি ক্লিনিক ও চারটি স্বাস্থ্য উপকেন্দ্র ভবন নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজে তার ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা