× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২০:০৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল। প্রবা ফটো

রোহিঙ্গা ক্যাম্পে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল। প্রবা ফটো

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছায় দলটি, বিকাল ৪টার দিকে তারা ক্যাম্প ত্যাগ করে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহঅধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে ছিলেন, ড. ইমন চৌধুরী (বাংলাদেশ), মাইকেল সুনিও মিওয়া (যুক্তরাষ্ট্র), ফুয়াদ হাসান মল্লিক (বাংলাদেশ), মুহাম্মদ ফেরদৌস (বাংলাদেশ), রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা (পেরু), গঞ্জালো মন্টোয়ো (আর্জেন্টিনা), আলেজান্দ্রা কর্টেজ পাজ (বলিভিয়া), জার্জ এনরিক মুটিস (যুক্তরাষ্ট্র), কিয়ানের ঝু (চীন), কোতারো ত্রিস্তান কামাতা (চীন), হাফসা আবিদি (যুক্তরাষ্ট্র), ইউহুই ইয়াং (চীন), সিচাং হুয়াং (চীন), কেলি ঝাও (কানাডা), জেসিকা শেক্সেরা (যুক্তরাষ্ট্র), নশীন মুফারত (বাংলাদেশ), মুনেম শাহরিয়ার গালিব (বাংলাদেশ), রুফাইদা আনাম রাইতা (বাংলাদেশ), ফয়সাল হোসেন (বাংলাদেশ), সেরাজুস সালেকিন (বাংলাদেশ), প্রশান্ত সেন (বাংলাদেশ), লামিয়া আলী পাংটি (বাংলাদেশ), শাহ-মা- অরুসা শ্রেষ্ঠা (বাংলাদেশ), তানভী আজমী দোলা (বাংলাদেশ), নুসরাত জাহান অনিতা (বাংলাদেশ), ফারহানা লাবিব হোসেন (বাংলাদেশ) ও শেখ আশরাফ হোসেন হাবিব (বাংলাদেশ)।

এপিবিএনের দেওয়া তথ্য অনুসারে, দলটি ৪ নম্বর ক্যাম্পে পৌঁছার পর ব্র্যাক পরিচালিত বাঁশ শোধনাগার পরিদর্শন করে। এরপর তারা একই ক্যাম্পের ব্লক-বি/১-এতে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের জীবনমান সম্পর্কে ধারণা নেয়। পরে যায় ব্লক এইচ/১ এ শিক্ষাকেন্দ্রে। যেখানে শিশুদের সঙ্গে আলাপ করে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা