× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ-মুরগির খাবারে ট্যানারি বর্জ্য মিশ্রণ, উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২১:১৩ পিএম

মাছ-মুরগির খাবারে ট্যানারি বর্জ্য মিশ্রণ, উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাছের খাবার ও পোল্ট্রি ফিডের সঙ্গে ট্যানারি বর্জ্য মেশানোর দায়ে ফিড উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জারিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে র‌্যাবের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর চাক্তাই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযানে র‍্যাব-৭-এর দলের নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ ও সিনিয়র এএসপি মো. শরীফুল আলম।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স আদিত্য ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজ। এর মধ্যে আদিত্য ট্রেডার্সের মালিক আশু দাশকে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজের মালিক মো. নূর আবছারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কিছু পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান মাছ ও মুরগির খাবারের সঙ্গে ক্রোমিয়াম মিশ্রণ করে, এমন সংবাদ পেয়ে আজ আমরা চাক্তাই এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। পরে এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্রোমিয়াম যুক্ত এসব মৎস্য ও পশুখাদ্য মাছ ও মুরগি হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যানসারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা