× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য অনলাইন ডিরেক্টরি চালু

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১৭:০৭ পিএম

বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের জন্য সোমবার অনলাইন ডিরেক্টরি চালু করা হয়। প্রবা ফটো

বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের জন্য সোমবার অনলাইন ডিরেক্টরি চালু করা হয়। প্রবা ফটো

বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তা এবং তাদের প্রতিষ্ঠান ভিত্তিক অনলাইন ডিরেক্টরি চালু করা হয়েছে। বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা সোমবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় একটি হোটেলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিকদের উপস্থিতিতে ওই ডিরেক্টরি উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তারা মূলত কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশ উৎপাদন এবং বাজারজাত করে থাকেন। এ খাতে ৫০০ শতাধিক উদ্যোক্তা রয়েছেন। তাদের উৎপাদিত পণ্য এবং পরিষেবা সম্পর্কিত সকল তথ্য গ্রাহক বা ক্রেতাগণ সহজেই পেতে পারেন। সেজন্য সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় এ ধরনের ডিরেক্টরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সুইজারল্যান্ড সরকারের পক্ষে সুইসকন্টাক্ট নামে একটি সংস্থা এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)  যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে। বগুড়া পৌরসভা ছাড়াও দেশের আরও ৫টি পৌরসভায় ওই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের টিম লিডার মার্কাস এহম্যান জানান, এই ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য উৎপাদনকারী ছোট ছোট কারখানার মালিকদের সঙ্গে তাদের ক্রেতা বা গ্রাহকদের উন্নত যোগাযোগ স্থপিত হবে। এর মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও উদ্ভাবনের দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবৃদ্ধি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ সুলতানা বর্ষা।

অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক দুলার, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বামমা) বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ শেখ এবং সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজুসহ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা