× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চনপাড়ার ডন শমসের গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২২:১৩ পিএম

ডন শমসের। সংগৃহীত ছবি

ডন শমসের। সংগৃহীত ছবি

রূপগঞ্জের  চনপাড়ার ডন হিসেবে পরিচিত শমসেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন এলাকার ইউপি সদস্য শমসেরকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

শমসের কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।  

স্থানীয়রা জানায়, শমসের এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এই ওয়ার্ডের আগের সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। 

এদিকে শমসেরকে গ্রেপ্তারের পর ডেমরা-কালীগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করে তার অনুসারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা