× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় মানববন্ধনে ড্যাব নেতারা

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার হরণ করেছে সরকার

খুলনা অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২২:০১ পিএম

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার হরণ করেছে সরকার

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার হরণ করেছে সরকার। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি অর্থে ভোট চেয়ে জনসভা করছেন। 

সংকটময় মুহূর্তে স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা করানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি-সমর্থক ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নেতারা এই অভিযোগ করেন। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

মানববন্ধনে ড্যাব নেতারা অভিযোগ করেন, ভোট ডাকাত অবৈধ আওয়ামী সরকার দেশের জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুফে নেওয়ায় এবং সীমাহীন লুটপাটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বি দামে মানুষ দিশেহারা। দুবেলা দুমুঠো খেতেও পারছে না অনেকে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে; চিকিৎসাসেবা দিতে ব্যর্থ সরকার প্রতিটি সেক্টরের মতোই স্বাস্থ্য খাতেও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। শেখ হাসিনা আরও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে নানামুখী ষড়যন্ত্র করছে।

ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ডা. আব্দুল বারিক পান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এসএম আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. প্রদীপ দেবনাথ, ডা. প্রিন্স, ডা. বাবলি। সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, শের আলম সান্টু, আশরাফুল আলম নান্নু, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু, চিকিৎসক নেতা আক্তারুজ্জামান তালুদার, এফএম হাবিবুর রহমান, এসকে নাসির আহমেদ, মারুফ হোসেন ও শামসুল বারিক পান্না প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা