× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী পলাতক

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:২২ পিএম

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী পলাতক

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জনক হায়দার আলী এলাকার শিক্ষকতা ও ইমামতি পেশা ছেড়ে ঢাকায় রেলওয়েতে চাকরি নেন। প্রথম বিয়ের তথ্য গোপন করে সেখানে দ্বিতীয় বিয়ে করে সংসার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রী হামিদা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছে। শুক্রবার হায়দার ঢাকা থেকে বাড়িতে আসেন। রাতে ঘুমানোর আগে হামিদা বেগম স্বামীকে পানির সঙ্গে মিশিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় স্বামীর গোপনাঙ্গের মাঝামাঝি অংশে ব্লেড দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে সন্তান রেখে পালিয়ে যান হামিদা। সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা আহত হায়দারকে প্রথমে উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, হায়দার আলীর গোপনাঙ্গ কাটা অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গোপালপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা