× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য উৎসব পালন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:১৭ পিএম

শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য উৎসব পালন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হলো শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য উৎসব। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় নৃত্য সংগঠন ‘ত্রিতাল’ আয়োজিত এ উৎসব পালন করা হয়। উৎসবে ঢাকা, বগুড়া ও নওগাঁর শিল্পীরা শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন।

শাস্ত্রীয় ও আদিবাসী এ নৃত্য উৎসবে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সংস্কৃতির বিকাশ ঘটানো ছাড়া বাংলাদেশ থেকে মৌলবাদ ঠেকানো যাবে না। সুস্থ সংস্কৃতিচর্চা না থাকার কারণে আমাদের দেশের যুব সম্প্রদায় মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে একমাত্র উপায় বেশি বেশি সংস্কৃতিচর্চা করা। কারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে উদার করে তোলে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পথনির্দেশনায় সাংস্কৃতিক দলগুলোর সারা দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারই সারা দেশে শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্প্রসারিত করেছে। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, রোটারিয়ান চন্দন দেব। এ সময় দেশবরেণ্য নৃত্য সংগঠক হাসিব পান্না, তৃণা মজুমদারও উপস্থিত ছিলেন।

নৃত্য উৎসবে ত্রিশূল নৃত্য সংগঠনের পরিবেশনায় আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা