কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:৫০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:৫২ পিএম
বাংলাদেশ শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির উপজেলা শাখার পরিচিতি সভা, নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অভ্যর্থনা, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা নিখিল চন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, কৃপার্য মন্ডল, আনোয়ার হোসেন আনু, মো. সিরাজ মোল্যা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল হক চৌধুরী।