× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৩:৩৪ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবযিুক্ত সচিব মো. খায়রুল আলম শেখ।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবযিুক্ত সচিব মো. খায়রুল আলম শেখ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবযিুক্ত সচিব মো. খায়রুল আলম শেখ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) টুঙ্গিপাড়া পৌঁছে সকাল পৌনে ১০টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সমাধির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সহকারী পরিচালক মো. জুলফিকার আলী,  টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান,  সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এরপর সচিব টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। কথা বলেন কেন্দ্রের শিশুদের সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা